• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা

কুষ্টিয়ার বিভিন্ন স্থানে সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ ও জীবাণুনাশক স্প্রে

Reporter Name / ৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ার বিভিন্ন স্থানে সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ ও জীবাণুনাশক স্প্রে

আজ ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং রোজ বুধবার, ‘সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়া’ এর উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন কর্মসূচির ৫ম ও ৬ষ্ঠ দিনে কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়া গড়াই নদীর বাঁধ, কবুরহাট বাজার, পৌর ৩ নং ওয়ার্ড, সদর হাসপাতাল, খোকসা, মিরপুর ও কুমারখালীসহ জেলার বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধ ও আক্রান্ত হলে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ এবং জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। “সচেতনতাই হতে পারে ডেঙ্গু প্রতিরোধের অন্যতম হাতিয়ার”, “সচেতন হই, ডেঙ্গুমুক্ত সমাজ গড়ি” এবং “সবাই সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসব কর্মসূচি পালিত হয়।

জোটের উদ্যোগে মঙ্গলবাড়িয়ায় গড়াই নদীর বাঁধ এলাকায় বীর মুক্তিযোদ্ধা সাঁতারু কানাই লাল স্মৃতি সংসদ পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব কাজল শর্মার পরিচালনায় এবং উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সহযোগিতায় অত্র এলাকার বসতবাড়ি, দোকানপাট এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে সহযোগিতা করেন উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সংগঠক জাবের মাহমুদ এবং বিশিষ্ট সমাজসেবক ও সাঁতারু কানাই লাল স্মৃতি পাঠাগারের কার্যকরী কমিটির সদস্য মুহাঃ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাঁতারু কানাই লাল স্মৃতি পাঠাগারের সদস্য মুহাঃ মেহরাব মাহিন, মোঃ আব্দুল আলিফ, সৌরভ বিশ্বাস, দীপ্ত বিশ্বাস, অয়ন সাহা, রোহিত সাহা প্রমুখ। লিফলেট বিতরণের সময় উপস্থিত এলাকাবাসীকে নিজ বাড়ির আঙিনা এবং ময়লা-আবর্জনার স্থান পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।

অপরদিকে, কবুরহাট বাজার এলাকায় লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতার পরামর্শ প্রদান করেন সামাজিক সংগঠন ‘সুপ্তহাসি’ এর সংগঠক মো: রিদুল আহম্মেদ এবং সদস্য মো: মেহেদী, মো: রোনক ইসলাম, মো: রুবেল মন্ডল, মো: কুশোল খন্দকার, মো: তৌকির ইসলাম, মো: রাসেল ইসলাম, মো: মুজাহিদ ইসলাম প্রমুখ।

পাশাপাশি ডেঙ্গুর বিরুদ্ধে সপ্তাহব্যাপী জনসচেতনতা কর্মসূচির অংশ হিসেবে সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ও ‘মানুষ মানুষের জন্য’ সংগঠনের সার্বিক সহযোগিতায় কুষ্টিয়া পৌর ৩ নং ওয়ার্ড এলাকায় ‘স্বপ্ন প্রয়াস’-এর পরিচালনায় জীবাণুনাশক স্প্রে করা হয়। অপরদিকে ‘নেক্সট জেনারেশন ইয়ুথ অ্যালায়েন্স’-এর পরিচালনায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। এ সময় লিফলেট বিতরণসহ ঘরবাড়ির আঙিনা পরিষ্কার রাখা ও মশার সম্ভাব্য উৎপত্তিস্থল ধ্বংসের পরামর্শ দেওয়া হয়।

এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার উদ্যোগে মিরপুর আদর্শপাড়ার ক্বারী মাওলানা নাজিম উদ্দীন মডেল মাদরাসা ও এতিমখানায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়াও কুমারখালী এবং কুষ্টিয়ার ইবি থানাধীন হরিনারায়ণপুর বাজারে লিফলেট বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম আকাশ, মোঃ পলাশ উদ্দিন ও মোঃ রাতুল হোসেন।

অন্যদিকে, কুষ্টিয়ার খোকসা উপজেলার সমষপুর বাজার সংলগ্ন এলাকা ও কলোনির বিভিন্ন বাড়িতে সম্মিলিতভাবে ডেঙ্গু সচেতনতা কার্যক্রম পরিচালনা করে ‘আলোর দিশা যুব সংঘ ফাউন্ডেশন’ (সভাপতি: কবির ও সদস্যবৃন্দ), সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফেরা’ (প্রতিষ্ঠাতা ও পরিচালক অসীম কুমার সরকার এবং সদস্য বিশু সরকার, উত্তম সরকার, সজীব সরকার, গৌতম সরকার ও অন্যান্য সদস্যবৃন্দ) এবং ‘নবজাগরণ’ (সভাপতি: শাহাবুদ্দিন ও সদস্যবৃন্দ। এ সময় বাজার ও কলোনির বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয় এবং সবার প্রতি বাড়ির আশপাশে জমা পানি ফেলে দেওয়া, মশারি ব্যবহার করা ও জ্বর হলে দেরি না করে ডাক্তার দেখানোর অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য যে, সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমানের নেতৃত্ব ও সমন্বয়ক অ্যাডভোকেট মো মুহাইমিনুর রহমান পলল এর সার্বিক নির্দেশনায় এবং সহ সমন্বয়ক সাদিক হাসান রহিদের তত্ত্বাবধানে ডেঙ্গুর হটস্পট খ্যাত গড়াই নদীর বাধ এলাকায় সচেতনা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচিউদ্বোধন করা হয় গতকাল ২৯ শে অক্টোবর ২০২৬ ইং, আগামী রবিবার থেকে শহরব্যাপী মাইকিং ও উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন আয়োজনের প্রস্তুতি চলছে, জানায় জোটের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/