• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা সেন্টমার্টিন ভ্রমণে যাচ্ছেন? জেনে নিন জরুরি সব তথ্য

বিনিয়োগ বাড়াতে ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name / ৬৭ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

জাপানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা, বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে চার দিনের গুরুত্বপূর্ণ সরকারি সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টোকিওর উদ্দেশে যাত্রা করবেন।

​প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা ও মিডিয়া টিম।

​সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের বিদ্যমান বহুমুখী সহযোগিতা পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও বিস্তৃত করার রূপরেখা নির্ধারণ করা হবে। এ ছাড়া ‘জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে’ মূল বক্তব্য দেবেন তিনি এবং জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিশেষ এক মতবিনিময় বৈঠকে অংশ নেবেন।

​চার দিনের এই সফরের কর্মসূচিতে রয়েছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক। পাশাপাশি আধুনিক এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, বৈশ্বিক পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর সদরদপ্তর এবং টয়োটার গাড়ি তৈরির বিশাল কারখানা পরিদর্শনের কর্মসূচিও নির্ধারিত রয়েছে।

​বাংলাদেশে জাপানি বিনিয়োগ আকৃষ্ট করা, তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বর্তমানে চলমান বড় বড় মেগা উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করাই এই সফরের প্রধান লক্ষ্য। একই সঙ্গে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে, যা দুদেশের বাণিজ্যিক সম্পর্ককে বহুলাংশে ত্বরান্বিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

​পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, সফরকালে কৃষি, মৎস্য, জনবলের দক্ষতা উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকারব্যবস্থার আধুনিকায়নসহ একাধিক সম্ভাবনাময় ক্ষেত্রে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক সই কিংবা সহযোগিতার যৌথ ঘোষণা আসতে পারে।

​দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের বাইরে আন্তর্জাতিক ও আঞ্চলিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় যেমন—রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, জ্বালানি নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার বিষয়টিও আলোচনায় স্থান পাবে। ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ ও জাপানের কৌশলগত সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/