• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা সেন্টমার্টিন ভ্রমণে যাচ্ছেন? জেনে নিন জরুরি সব তথ্য

ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা, নিবন্ধন ছাড়া রাস্তায় চলতে পারবে না

Reporter Name / ৯৫ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আপাতত সব ধরনের রিকশা চলবে: প্রতিমন্ত্রী

সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে ‘ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ প্রণয়ন করেছে সরকার। নতুন বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ও ফিটনেস সনদ ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলাচল করতে পারবে না। রোববার (১ নভেম্বর) সকালে সচিবালয়ে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সড়কে চলাচলকারী ই-রিকশাগুলোকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তা-সংক্রান্ত নকশা অনুযায়ী কাঠামো সংশোধন করে অনুমোদন নিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষরসহ ফিটনেস সার্টিফিকেট গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। নতুন ই-রিকশার নিবন্ধন ও নবায়নের ক্ষেত্রেও বুয়েটের প্রযুক্তিগত মানদণ্ড অনুসরণ এবং ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষর নিতে হবে।

বিধিমালায় একজন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার মালিক হওয়ার সুযোগ রাখা হয়েছে। ই-রিকশা চলাচল সুশৃঙ্খল করতে সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ যৌথভাবে জোনভিত্তিক এলাকা, নির্দিষ্ট রুট এবং রিকশার রং নির্ধারণ করবে। এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে চালানো যাবে না। এ ছাড়া প্রতিটি ই-রিকশায় কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নম্বর প্লেট প্রদর্শন করতে হবে।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। তবে স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় সর্বোচ্চ গতিসীমা থাকবে ঘণ্টায় ১৫ কিলোমিটার। চালক ছাড়া যানবাহনের আকার ও ধারণক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ দুই অথবা চারজন যাত্রী বহন করা যাবে।

নিবন্ধন ফি নির্ধারণের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি আট হাজার টাকা এবং এক বছর পর ফিটনেস সনদসহ নবায়ন ফি চার হাজার টাকা। অন্যদিকে, চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং এক বছর পর নবায়ন ফি পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। কিউআর কোডসহ ফিটনেস সার্টিফিকেট প্রদর্শনের জন্য সিটি করপোরেশন এক হাজার টাকা ফি নিতে পারবে।

বিধিমালা অনুযায়ী, প্রতিটি ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে ১২ বছর। এ সময়সীমা শেষ হলে সংশ্লিষ্ট ই-রিকশার নিবন্ধন বাতিল করা হবে।

চার্জিং স্টেশন ও পরিবেশ সুরক্ষার বিষয়েও বিধিমালায় নির্দেশনা রাখা হয়েছে। পর্যাপ্ত চার্জিং স্টেশনে সৌরবিদ্যুৎ ও নেট মিটারিং ব্যবস্থাসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার বা গ্রিডের বিদ্যুৎ চুরি করে ব্যাটারি চার্জ করলে প্রচলিত আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুরোনো ও অকার্যকর ব্যাটারি যত্রতত্র ফেলে না রেখে পুনঃপ্রক্রিয়াজাতকরণ কারখানায় পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে।

অবৈধ ই-রিকশা চলাচল বন্ধের বিষয়ে মীর শাহে আলম বলেন, এ ক্ষেত্রে হঠাৎ করে সব ই-রিকশা বন্ধ করা হবে না। বর্তমানে যেভাবে চলাচল করছে, আপাতত সেভাবেই চলবে। তবে পর্যায়ক্রমে অনিবন্ধিত ই-রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/