• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা সেন্টমার্টিন ভ্রমণে যাচ্ছেন? জেনে নিন জরুরি সব তথ্য

অক্টোবর মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২, গণপিটুনিতে ২২

নিজস্ব প্রতিবেদক / ২৬ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

২০২৬ সালের অক্টোবর মাসে দেশে রাজনৈতিক সহিংসতার ৭০টি ঘটনায় ১২ জন নিহত এবং কমপক্ষে ৩৩৪ জন আহত হয়েছেন। একই সময়ে গণপিটুনির ৩৩টি ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। এ ছাড়া কারাগারে ১৯ বন্দীর মৃত্যু এবং ২৬১ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। সাংবাদিক নির্যাতন ও হয়রানির ঘটনাও ঘটেছে উল্লেখযোগ্য সংখ্যায়।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) অক্টোবর মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। শনিবার (৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি প্রতিবেদন প্রকাশ করে। দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, নিজস্ব তথ্য সংগ্রহ ও অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে অন্তত ৭০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে। দলটির অভ্যন্তরীণ বিরোধে ৯ জন নিহত ও ১৮৫ জন আহত হয়েছেন। নিহত ১২ জনের মধ্যে বিএনপির ১০ জন এবং আওয়ামী লীগের দুজন রয়েছেন। এ ছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ছয়টি সহিংসতার ঘটনায় একজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে অক্টোবরে গণপিটুনির ৩৩টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২২ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। অন্যদিকে, মব সহিংসতার ২২টি ঘটনায় একজন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। এসব ঘটনায় বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

সাংবাদিকদের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। অক্টোবরে অন্তত ২৮টি ঘটনায় ৪৬ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। তাঁদের মধ্যে একজন নিহত, ৩১ জন আহত, সাতজন লাঞ্ছিত এবং ছয়জন হুমকির মুখে পড়েছেন।

প্রতিবেদনে বলা হয়, অক্টোবর মাসে কারাগারে ১৯ জন বন্দীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চারজন কয়েদি ও ১৫ জন হাজতি। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। সীমান্তে বিএসএফের হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন।

নারী ও শিশু নির্যাতনের চিত্রও উদ্বেগজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অক্টোবরে ২৬১ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৮২ জন ধর্ষণের শিকার, যাঁদের ৪২ জন শিশু-কিশোরী। পারিবারিক সহিংসতায় ৪৭ নারী নিহত এবং ২১ জন আত্মহত্যা করেছেন। এ ছাড়া ২০১ শিশু নির্যাতনের শিকার হয়েছে এবং প্রাণ হারিয়েছে ৩৮ জন।

শ্রমিক নির্যাতনের ৭১টি ঘটনায় ২৩ জন নিহত ও অন্তত ১৩৪ জন আহত হয়েছেন। কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব ও সুরক্ষাসামগ্রীর ঘাটতিজনিত দুর্ঘটনায় ৩৮ শ্রমিকের মৃত্যু হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সার্বিক পরিস্থিতি নিয়ে এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, মানবাধিকার পরিস্থিতির কিছু সূচকে উন্নতি হলেও রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, নারী ও শিশু নির্যাতন, সাংবাদিক হয়রানি এবং শ্রমিক নির্যাতনের মতো ঘটনা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে।

তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা এবং মানবাধিকার সুরক্ষায় সরকার, রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/