• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা সেন্টমার্টিন ভ্রমণে যাচ্ছেন? জেনে নিন জরুরি সব তথ্য

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ

নিজস্ব প্রতিবেদক / ৩২ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার (৯ নভেম্বর) শুরু হচ্ছে। বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের উদ্বোধনী কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, অধিবেশনের পরবর্তী কার্যদিবসগুলোতে বিকাল ৪টা ২০ মিনিটে সংসদ বসবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ওই দুই দিন অধিবেশন বসবে না। আগামী ১৮ নভেম্বর এ অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।

এ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সময়ের মধ্যে জারি করা তিনটি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। অধ্যাদেশ তিনটি হলো—সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত অধিবেশনে বিবেচনার জন্য সরকারের পক্ষ থেকে একটি বিল জমা পড়েছে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী, সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে নতুন অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। এ সাংবিধানিক শর্ত পূরণেই চতুর্থ অধিবেশন আহ্বান করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়। এরপর গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের ক্ষমতাবলে ৯ নভেম্বর নতুন অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারিতে পরবর্তী অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনের কার্যদিবস সীমিত রাখা হয়েছে। অধিবেশনে নিয়মিত প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণী নোটিশ এবং বিভিন্ন প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।

এদিকে, অধিবেশনের কার্যক্রম ও সময়সূচি নির্ধারণে গত রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, এবারের অধিবেশনে সংসদ সদস্যদের কাছ থেকে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীকে উদ্দেশ্য করে ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা দেওয়া হয়েছে। এ ছাড়া বিধি ৭১-এর অধীনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য ৯২টি নোটিশ এবং বিধি ১৩১-এর অধীনে ২৮১টি প্রস্তাবের নোটিশ জমা পড়েছে।

বৈঠকে জাতীয় সংসদ ভবন এলাকাকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে এ প্রস্তাবকে স্বাগত জানান। সংসদ ভবনে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের অগ্রগতিও বৈঠকে তুলে ধরা হয়। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়, সোমবার বিকাল সাড়ে ৩টায় নতুন সাউন্ড সিস্টেম উদ্বোধন করার কথা রয়েছে।

এ ছাড়া জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সংসদ ভবনে প্রস্তাবিত সৌরবিদ্যুৎ প্রকল্পের উৎপাদন সক্ষমতা হবে ৭ মেগাওয়াট। অধিবেশন চলাকালে সংসদ ভবনের বিদ্যুতের চাহিদা প্রায় ৬ মেগাওয়াট। ফলে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে সংসদ ভবনের চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। এ সময় প্রধানমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থাও নিশ্চিত করার নির্দেশনা দেন।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, কার্য উপদেষ্টা কমিটি অধিবেশনের সময়সূচি নির্ধারণের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কার্যদিবস ও বৈঠকের সময় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দিয়েছে। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ উপস্থাপন, সংসদ সদস্যদের প্রশ্নোত্তর, জনস্বার্থসংশ্লিষ্ট নোটিশ এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে আলোচনার মধ্য দিয়ে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/