তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সাথে কথা বলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। ইউএনবি
কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত ও খাদ্যনিরাপত্তা বজায় রাখতে চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট সাড়ে আট লাখ টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার। এর মধ্যে কৃষকদের কাছ থেকে সরাসরি তিন লাখ টন ধান কেনা হবে। এ জন্য প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। এছাড়া প্রতি কেজি ৪৯ টাকা দরে পাঁচ লাখ টন সেদ্ধ চাল ও ৪৮ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহ করা হবে।
আজ রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারন কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে
সভা শেষে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
আগামী ১৪ নভেম্বর থেকে ধান ও ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ করা হবে।
আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে।
https://slotbet.online/