• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা সেন্টমার্টিন ভ্রমণে যাচ্ছেন? জেনে নিন জরুরি সব তথ্য

চার জেলায় নতুন পুলিশ সুপার, বদলি আরও দুই কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চারজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশ সুপার পদমর্যাদার আরও দুজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদলের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। নীলফামারীর বর্তমান পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, নেত্রকোনা জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এসআরবির উপপরিচালক মো. বদরুদ্দোজাকে মুন্সিগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া জামালপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন বরগুনার বর্তমান পুলিশ সুপার মো. কুদরত ই খুদা। এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/