• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা সেন্টমার্টিন ভ্রমণে যাচ্ছেন? জেনে নিন জরুরি সব তথ্য

রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে ভেনেজুয়েলার নতুন পররাষ্ট্রমন্ত্রীকে রুবিওর আহ্বান

বাসস / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ভেনেজুয়েলার নতুন পররাষ্ট্রমন্ত্রী অলিভার ব্লাঙ্কোর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠকে দেশটির ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোর শাসনামলে কারাবন্দি আরও রাজনৈতিক নেতাকর্মীসহ অন্য বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে এ আহ্বান জানান রুবিও।

 

গত সোমবার অনুষ্ঠিত এ বৈঠকের মধ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করেন অলিভার ব্লাঙ্কো। গত সপ্তাহে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তাকে এ পদে নিয়োগ দেন। জানুয়ারিতে মার্কিন বাহিনীর অভিযানে নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ওয়াশিংটনের তত্ত্বাবধানে দেশটির নেতৃত্ব দিয়ে আসছেন রদ্রিগেজ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে ভেনেজুয়েলা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিন ধাপের পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন মার্কো রুবিও। পরিকল্পনার প্রথম ধাপে দেশটিতে স্থিতিশীলতা প্রতিষ্ঠা, দ্বিতীয় ধাপে অর্থনৈতিক পুনরুদ্ধার এবং তৃতীয় ধাপে রাজনৈতিক সমঝোতা ও গণতান্ত্রিক উত্তরণের বিষয়টি রয়েছে।

বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সামনে একসঙ্গে ছবি তোলেন। তবে এ সময় তারা কোনো বক্তব্য দেননি।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক সমঝোতার আলোচনায় অগ্রগতি নিয়ে দুই নেতা কথা বলেন। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়েও আলোচনা হয়।

বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলায় এখনো যেসব রাজনৈতিক বন্দি কারাগারে রয়েছেন, তাদের মুক্তির প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন মার্কো রুবিও।

২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অভিযোগ ছিল। তার সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধী নেতা ও বিভিন্ন আন্দোলনকর্মীকে গ্রেপ্তারের অভিযোগও রয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছিল। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন সমালোচকেরা।

ডেলসি রদ্রিগেজ ক্ষমতা গ্রহণের পর থেকেই রাজনৈতিক বন্দিদের মুক্তির জন্য ভেনেজুয়েলার ওপর চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ সাধারণ ক্ষমা আইন পাসের পর অনেক বন্দি মুক্তি পেয়েছেন। তবে এখনো শত শত মানুষ কারাগারে রয়েছেন।

রাজনৈতিক বন্দিদের অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ফোরো পেনালের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ভেনেজুয়েলায় ৩৪৪ জন রাজনৈতিক বন্দি ছিলেন।

কয়েক দফা আলোচনার পর ভেনেজুয়েলার সরকার ও বিরোধী রাজনৈতিক নেতারা জানিয়েছেন, দেশটিতে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কবে নাগাদ এ নির্বাচন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি।

এদিকে, অলিভার ব্লাঙ্কো যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গেও বৈঠক করেছেন। মার্কিন পক্ষের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ওই বৈঠকে ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি এবং ট্রাম্প প্রশাসনের তিন ধাপের পরিকল্পনা—স্থিতিশীলতা প্রতিষ্ঠা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও রাজনৈতিক উত্তরণ—বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/