• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা

কুষ্টিয়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

থানাপাড়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

গতকাল ৯ নভেম্বর ২০২৬ তারিখে দুপুর আনুমানিক ১ টার সময় নিজ বাসার নিচে জাকিয়া নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ইমন ইসলাম নামের এক তরুণ আহত শিক্ষার্থী এবং অপরাধী দুইজনই এসএসসি-২০২৭ সালের পরীক্ষার্থী। ইমনকে গতরাতেই আটক করা হয়েছে।

এই ন্যাক্কারজনক ঘটনার যেনো পুনরাবৃত্তি না ঘটে এবং এই ঘটনার অপরাধীর যেনো যথাযথ শাস্তি হয় সেই দাবিতে আজ ১০ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ৫ টায় কুষ্টিয়া মডেল থানার সামনো একটি মানববন্ধনের আয়োজন করে তরঙ্গ-Taranga। এতে কুষ্টিয়া জেলার সকল পেশার সক বয়সের সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন। উপস্থিত সবাই দোষীর দৃষ্টামূলক শাস্তি দাবি করেন।

শুধু এই ঘটনার বিচার না, এর মূলে কিশোর গ্যাংয়ের যেই দৌরাত্ম্য রয়েছে তা নির্মুল করতে হবে। এমনটাই দাবি করেন উপস্থিত সকলে। বর্তমান সমাজে নৈতিক মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে সেই বিষয়ে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠান সব জায়গা থেকে নৈতিক মূল্যবোধের শিক্ষা ছড়িয়ে দিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সুন্দরম ললিতকলা একাডেমি, কুষ্টিয়ার পরিচালক সাংস্কৃতিক ব্যক্তিত্ব কনক চৌধুরী, কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষক মোঃ কবিরুল ইসলাম, বিশ্বভরা প্রাণ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক তুলিকা বিশ্বাস, নাদ একাডেমি, কুষ্টিয়ার পরিচালক আকাশ চক্রবর্তী, সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার প্রতিনিধি ফয়সাল পারভেজ, শিল্পী ও শিক্ষক শফিক জুয়েল, বিশ্বভরা প্রাণ কুষ্টিয়া শাখার সদস্য বিনোদ কুমার আগারওয়ালা, আবৃত্তিকার তিলোত্তমা বিশ্বাস সহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/