• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা

জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক ৭ নভেম্বর এবং জিয়াউর রহমানের রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব

ডেক্স রিপোর্ট / ২৪ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

​নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের মানুষ। কিন্তু স্বাধীনতার পরপরই নবীন এই রাষ্ট্রের ওপর চেপে বসে একদলীয় বাকশালি শাসনের জগদ্দল পাথর। দুর্ভিক্ষের করাল গ্রাসে প্রাণ হারান হাজারো মানুষ; এর সঙ্গে যুক্ত হয় রক্ষীবাহিনীর সন্ত্রাস ও নির্মম নির্যাতন। দুঃশাসন ও দুর্ভিক্ষে জনজীবন যখন দিশেহারা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় স্থবির, তখন জাসদের সহিংস রাজনীতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। চারদিকে হতাশা, ভয় ও আতঙ্কের সেই চরম ক্রান্তিকালে দেশের অস্তিত্ব যখন হুমকির মুখে, ঠিক তখনই ১৯৭৫ সালের নানা ঘটনার পরিক্রমায় ইতিহাসের বাঁকবদলকারী দিন হিসেবে সামনে আসে ৭ নভেম্বর।
​বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বরের তাৎপর্য অপরিসীম। কোনো নির্দিষ্ট সময়ের গণ্ডিতে এই দিনটিকে সীমাবদ্ধ রাখা সম্ভব নয়; এর প্রভাব দীর্ঘমেয়াদি ও সুদূরপ্রসারী। আজকের বাংলাদেশ যে অবস্থানে এসে দাঁড়িয়েছে, তার ভিত্তি রচিত হয়েছিল ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়েই। ওই দিনই সারাদেশের মানুষ নতুন করে ঐক্যবদ্ধ হয় এবং বাংলাদেশ তার নিজস্ব চলার পথ খুঁজে পায়। ৩ নভেম্বর খালেদ মোশাররফের অভ্যুত্থানের মাধ্যমে যে অস্থিরতার সূত্রপাত হয়েছিল, ৭ নভেম্বরের মধ্য দিয়ে তার অবসান ঘটে।
​৩ থেকে ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনজন—ক্ষণস্থায়ী সেনাপ্রধান খালেদ মোশাররফ, জাসদ নেতা কর্নেল আবু তাহের এবং তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। তবে ৭ নভেম্বরের চূড়ান্ত মুহূর্তে সিপাহী ও জনতার স্বতঃস্ফূর্ত সমর্থনে মূল নায়ক হিসেবে আবির্ভূত হন জিয়াউর রহমান। রাজনৈতিক প্রজ্ঞার অভাব এবং মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে তাল মেলাতে না পারায় দৃশ্যপট থেকে ছিটকে পড়েন খালেদ মোশাররফ ও কর্নেল তাহের।
​স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের প্রতি সাধারণ মানুষের আগে থেকেই প্রবল আস্থা ও ভালোবাসা ছিল। বিপরীতে জনগণ প্রত্যক্ষ করেছিল আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার হরণ এবং জাসদের ধ্বংসাত্মক রাজনীতি। ঘটনাপ্রবাহ বিশ্লেষণে দেখা যায়, এককভাবে অভ্যুত্থান ঘটানোর সক্ষমতা না থাকায় কর্নেল তাহের তথা জাসদ জিয়াউর রহমানের জনপ্রিয়তাকে পুঁজি করে ক্ষমতা দখল করতে চেয়েছিল। কিন্তু সিপাহী-জনতার বিপ্লবের শেষ অঙ্কে জিয়াউর রহমানের সর্বজনীন গ্রহণযোগ্যতার সামনে তা টিকতে পারেনি; এর মধ্য দিয়ে দেশের রাজনীতিতে জাসদের প্রভাবও স্তিমিত হয়ে পড়ে।
​দায়িত্ব গ্রহণের পরপরই জিয়াউর রহমান বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার কাজে হাত দেন। প্রথমেই তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে মনোযোগী হন। বাকশালের কেন্দ্রীভূত অর্থনীতি থেকে সরে এসে তিনি রাষ্ট্রের নজরদারি বজায় রেখে উদার বাজার ব্যবস্থার সূচনা করেন এবং দেশি-বিদেশি বিনিয়োগের দুয়ার খুলে দেন। তাঁর শাসনামলেই বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো (এনজিও) নতুনভাবে কাজ করার সুযোগ পায়, যার মাধ্যমে দেশে বিপুল পরিমাণ উন্নয়ন সহযোগিতা আসে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। এ সময়ই দেশে ক্ষুদ্রঋণ কার্যক্রমের বিকাশ ঘটে। রাষ্ট্রীয় বিনিয়োগ ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর আস্থা অর্জনের ফলে দেশের আর্থ-সামাজিক অবস্থার দ্রুত উন্নতি হতে থাকে।
​অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে রাজনীতিকে সবার জন্য উন্মুক্ত করে দেন। তাঁর হাত ধরেই বাকশালে বিলুপ্ত হওয়া আওয়ামী লীগ নিজ নামে রাজনীতিতে ফেরার সুযোগ পায়; পাশাপাশি জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলও রাজনীতিতে সক্রিয় হয়। যুদ্ধোত্তর বাংলাদেশে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়েই তিনি দেশ গঠনে ব্রতী হয়েছিলেন।
​বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিলে জিয়াউর রহমানের এই ভূমিকা আরও স্পষ্ট হয়ে ওঠে। সত্তরের দশকে ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, লিবিয়া, মিসর, সিরিয়া ও ইরাকসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সামরিক শাসকেরা দীর্ঘ মেয়াদে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন। এমন এক বৈশ্বিক অস্থিরতার সময়ে সামরিক বাহিনী থেকে রাষ্ট্রক্ষমতায় এসেও জিয়াউর রহমান নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। দ্রুততম সময়ের মধ্যে অস্থিরতা দমন করে তিনি দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনেন। স্বাধীন বাংলাদেশে প্রকৃত গণতান্ত্রিক চর্চার সূচনা হয়েছিল তাঁর হাত ধরেই।
​রণাঙ্গনের সাহসী মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ১৯৭১ সালে যেমন হতবিহ্বল জাতিকে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছিলেন, তেমনি ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেই একই সাহস ও দেশপ্রেম নিয়ে জাতির নেতৃত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। তাই ৭ নভেম্বরের বিপ্লব কেবল একটি ঐতিহাসিক দিন নয়, বরং স্বাধীন, সার্বভৌম ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের প্রকৃত সূচনা—যেদিন একাত্তরের পর আবারও ঐক্যবদ্ধ হয়েছিল গোটা জাতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/