• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা

শিশু সহিংসতার ৬ মামলায় ৯ মাসে সাজা, ২ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক / ৫০ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

শিশু সহিংসতা দমন ও প্রতিরোধে বিচারপ্রক্রিয়া দ্রুত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। এসব ট্রাইব্যুনালে শিশু সহিংসতার মামলায় কারাদণ্ডের পাশাপাশি মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের রায় দেওয়া হচ্ছে।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ছয়টি মামলায় আসামিদের সাজা দিয়েছেন। এর মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড এবং চারটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। এ সময়ে মোট ৪৯টি মামলা নিষ্পত্তি হয়েছে।

গত ৭ জুন রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। মাত্র পাঁচ কার্যদিবসে মামলাটির রায় ঘোষণা করা হয়।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ বাসসকে জানান, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ট্রাইব্যুনালে ৪৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় আসামিদের সাজা হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড এবং চারটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে এ ট্রাইব্যুনালে ১ হাজার ৯২১টি মামলা বিচারাধীন রয়েছে।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রণয়ন করে। এ আইনের অধীন অপরাধের বিচার করতে প্রতিটি জেলা সদরে একটি করে ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে। প্রয়োজনে সরকার একই জেলায় একাধিক ট্রাইব্যুনালও গঠন করতে পারে। এসব ট্রাইব্যুনালের মূল লক্ষ্য দ্রুত বিচার নিশ্চিত করা।

এরই ধারাবাহিকতায় শিশু ধর্ষণের পর হত্যার মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে পৃথক শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেয় সরকার। ১৮০ দিনের মধ্যে বিচার সম্পন্ন, ভুক্তভোগীর সুরক্ষা এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল গত বছরের জুন মাস থেকে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু করে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ধর্ষণের পর হত্যার মামলাগুলো এ ট্রাইব্যুনালে বিচার করা হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বাসসকে বলেন, শিশু সহিংসতার মামলায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। এসব মামলার দ্রুত বিচার নিশ্চিত করতেই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

তিনি বলেন, শিশু সহিংসতার মামলায় ট্রাইব্যুনাল শুধু কারাদণ্ড নয়, মৃত্যুদণ্ড ও বড় অঙ্কের অর্থদণ্ডও দিচ্ছেন। পাশাপাশি রায়ে ক্ষতিপূরণের অর্থ ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। ধর্ষণের পর হত্যার অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে এবং ট্রাইব্যুনাল তা কঠোরভাবে প্রয়োগ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/