• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি / ৮১ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে জামায়াত-শিবিরের কথিত দেশবিরোধী কর্মকাণ্ড ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের এনএস রোডে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার রফিকুল আলম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করা একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তাঁর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক। এটি শুধু একজন মুক্তিযোদ্ধার প্রতি অসম্মান নয়, বরং মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার ইতিহাসের প্রতিও অবমাননা।

বক্তারা অভিযোগ করেন, একটি বিশেষ মহল ও জামায়াত-শিবিরের একটি চক্র পরিকল্পিতভাবে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। তাঁরা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সাইদুর রহমান, মোকাদ্দেস হোসেন, গোলাম রসুল ভাদু, খন্দকার আশাদুজ্জামান খোকন ও জয়নাল আবেদীন।

সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বীর মুক্তিযোদ্ধারা কোনো স্বাধীনতাবিরোধী গোষ্ঠীর অন্যায় ও অপতৎপরতা মেনে নেবেন না। মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে কুষ্টিয়ার বীর মুক্তিযোদ্ধারা ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/