• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা

যুবশক্তিকে কাজে লাগাতে পারলে সাফল্য আসবে: রাষ্ট্রপতি

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের জনসংখ্যার বড় অংশ যুবসমাজ। এই জনমিতিক লভ্যাংশ (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) বাংলাদেশের জন্য বড় সম্পদ ও সম্ভাবনা। এ শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ সাফল্য অর্জন করবে।

রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতির সময় আরও তিন বছর বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে হবে, যাতে উত্তরণের পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ টিকে থাকতে পারে। এ ক্ষেত্রে যুবসমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে যুবসমাজকে কর্মমুখী করতে হবে। তাদের হাতে উৎপাদনের চালিকাশক্তি তুলে দিতে হবে। শুধু রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে একটি দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, একই সঙ্গে দেশ গড়ার কাজও করতে হয়। আর ভবিষ্যৎ নির্মাণে যুবসমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

যুব উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান ও কার্যক্রমের কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে প্রতিটি ক্ষেত্রে সম্পৃক্ত করতে হবে। তরুণদের সামনে এগিয়ে আনার পাশাপাশি দেশ গঠনের প্রতিটি ক্ষেত্রে তাদের নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যুবসমাজের উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তনের পথে কোনো প্রতিবন্ধকতা রাখা যাবে না।

তরুণ ও নারী উদ্যোক্তাদের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, স্বল্প পুঁজি নিয়েও দেশের তরুণ-তরুণীরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন এবং নিজেদের পণ্য উৎপাদন করছেন। এসব পণ্য দেশের বাজারের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের সাফল্য তাঁকে মুগ্ধ করেছে।

তিনি যুবসমাজকে শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মাধ্যমে স্বনির্ভর ও আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে উদ্যোক্তাদের সহায়তায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন।

রাষ্ট্রপতি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি প্রশিক্ষণ-পরবর্তী ঋণ সহায়তার ব্যবস্থাও রয়েছে। এসব উদ্যোগ আরও কার্যকর করতে হবে। প্রশিক্ষণ, ঋণ ও অন্যান্য সহায়তা উপযুক্ত উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়া গেলে বেকারত্ব কমানোর পাশাপাশি আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া, সহযোগিতা করা এবং নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য ন্যূনতম মূলধনের ব্যবস্থা করা। ক্ষুদ্র উদ্যোক্তাদের যথাযথ সহায়তা করা গেলে তাঁরা নিজেরাই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

যুবসমাজের মধ্যে মাদকাসক্তির বিস্তারকে বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, তরুণদের মধ্যে মাদকের আসক্তি যেভাবে ছড়িয়ে পড়ছে, তা উদ্বেগজনক। এ সমস্যা মোকাবিলায় সচেতনতা সৃষ্টি, প্রচারণা এবং কার্যকর কর্মসূচি গ্রহণ করতে হবে।

এ ছাড়া নারীর প্রতি সহিংসতা, যৌতুক ও বিভিন্ন ধরনের সামাজিক বৈষম্যসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে যুবসমাজকে সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি। এসব সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিটি অঞ্চলে সংগঠন ও সচেতনতামূলক কার্যক্রম গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস উৎপাদন ও ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বায়োগ্যাস প্রকল্পের ধারণা পুরোনো হলেও এটি অত্যন্ত কার্যকর ও উপযোগী। দেশে জ্বালানি ও বিদ্যুতের চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ বায়োগ্যাসের মাধ্যমে পূরণ করা সম্ভব। এ ধরনের পরিবেশবান্ধব জ্বালানি প্রকল্প সারা দেশে ছড়িয়ে দিতে হবে।

জাতীয় যুব পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাঁদের অর্জন ও সাফল্য দেশের অন্য তরুণ-তরুণীদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

বক্তব্য শেষে রাষ্ট্রপতি জাতীয় যুব দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী জব ফেয়ার এবং দেশব্যাপী স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্টগুলোর উদ্বোধন ঘোষণা করেন। এর আগে তিনি জাতীয় ও বিভাগীয় পর্যায়ে যুব পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল খায়ের ভূঁইয়ারেন। এবং মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান। এ সময় যুব কার্যক্রমের ওপর নির্মিত একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/