• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা

এইচএসসি পাস সাড়ে ৬ লাখ, উচ্চশিক্ষায় আসন প্রায় ১৫ লাখ

নিজস্ব প্রতিবেদক / ৪০ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সদ্য প্রকাশিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে দেশে আসন সংকট হওয়ার আশঙ্কা নেই। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে প্রায় ১৫ লাখ আসন রয়েছে। বিপরীতে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। অর্থাৎ পাস করা শিক্ষার্থীর সংখ্যার দ্বিগুণেরও বেশি আসন রয়েছে উচ্চশিক্ষায়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হালনাগাদ তথ্য অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। অন্যদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে মোট আসন রয়েছে ১৪ লাখ ৯২ হাজার ২৮৮টি।

এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাসসকে বলেন, এ বছর মোট পাস করা শিক্ষার্থীর তুলনায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পর্যাপ্ত আসন রয়েছে। উচ্চশিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১৫ লাখ আসন রয়েছে, যেখানে এবার পাস করেছে প্রায় সাড়ে ছয় লাখ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব মানদণ্ড ও নীতিমালা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করবে।

তিনি বলেন, উচ্চশিক্ষায় আসন সংকট থাকবে না। শিক্ষার্থীরা নিজেদের পছন্দের বিষয়ে যোগ্যতা অনুযায়ী ভর্তির সুযোগ পাবে।

ইউজিসির তথ্যমতে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ৬১টি সরকারি বিশ্ববিদ্যালয় এবং সেগুলোর অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১৪ লাখ ৯২ হাজার ২৮৮টি। এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজ-ইনস্টিটিউটে আসন সংখ্যা ১০ লাখ ৮২ হাজার ২৮৮টি।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মূল ক্যাম্পাসে সরাসরি স্নাতক পর্যায়ে ভর্তির আসন রয়েছে ৬৩ হাজার ৬৫৬টি। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ১২৫টি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৯৫৬টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ৩৩টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৮৪৮টি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৫১৫টি আসন রয়েছে। এ ছাড়া অন্যান্য সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও উল্লেখযোগ্যসংখ্যক আসন রয়েছে।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ১ হাজার ৩০৯টি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৯৩১টি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১ হাজার ২৩৫টি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ১ হাজার ১০৫টি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ৭৮০টি আসন রয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৪টি এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি আসন রয়েছে।

সরকারি বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি আসন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে। এসব কলেজে আসন সংখ্যা ৯ লাখ ৪৬ হাজার ৯৫টি। এ ছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৪২ হাজার ৪৩৪টি এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসাগুলোতে ১১ হাজার ৫৫টি আসন রয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রয়েছে ১১ হাজার ২৯০টি আসন।

চিকিৎসাশিক্ষায়ও রয়েছে উল্লেখযোগ্যসংখ্যক আসন। ইউজিসির তথ্যমতে, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০টি এবং ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ১টি আসন রয়েছে। এ ছাড়া ৯টি সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি, ২৮টি বেসরকারি ডেন্টাল কলেজে ১ হাজার ৪৯০টি এবং আর্মড ফোর্সেস মেডিকেলে ৩৭৫টি আসন রয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, সার্বিকভাবে দেশে উচ্চশিক্ষায় আসন উদ্বৃত্ত থাকলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস, সরকারি মেডিকেল কলেজ এবং বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা হবে। বিশেষ করে এবার জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থীর মধ্যে এসব প্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রতিযোগিতা বেশি হতে পারে।

অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে তুলনামূলকভাবে আসন বেশি থাকায় কিছু প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের মতে, দেশে উচ্চশিক্ষায় মোট আসনের তুলনায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় ভর্তির সামগ্রিক সুযোগ নিয়ে উদ্বেগের কারণ নেই। তবে পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিষয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ এবং নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/