• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা

সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

Reporter Name / ৫১ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

গতকাল ৩০ শে অক্টোবর, ২০২৬ ইং সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন এর ২য় দিনে আমলাপাড়া এলাকার সুইচ গেট এবং পূণ্যবাবুর ঘাট এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এসময়, আগামীকাল হোমিওপ্যাথিক ডা. আমিনুল ইসলামের শনিবার ফ্রী ঔষধ বিতরণ কর্মসূচিতে এলাকাবাসীকে আমন্ত্রণ জানানো হয়। উল্লেখ্য যে,  সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমানের নেতৃত্বে ও সমন্বয়ক অ্যাডভোকেট মো: মুহাইমিনুর রহমান পললের নির্দেশনায়, বর্তমানে ডেঙ্গুর হটস্পট খ্যাত গড়াই নদীর চর এলাকায় সচেতনা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি উদ্বোধন করা হয় গতকাল ২৯ শে অক্টোবর ২০২৬ ইং, আগামী রবিবার থেকে শহরব্যাপী মাইকিং ও উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন আয়োজনের প্রস্তুতি চলছে, জানায় জোটের নেতৃবৃন্দ।

সম্মিলিত সামাজিক জোটের সহ সমন্বয়ক ও স্বপ্ন প্রয়াস যুব সংস্থায় সভাপতি সভাপতি সাদিক হাসান রহিদ এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন কালপুরুষ এর সহ প্রতিষ্ঠাতা মিনহাজ উদ্দিন শিমুল ও কোরবান শেখ হিল্লোল, সদস্য সিফাত নূর, নেক্সট জেনারেশন ইয়ুথ অ্যালায়েন্স এর প্রতিষ্ঠাতা ফয়সাল পারভেজ, সাঁতারু কানাই লাল স্মৃতি পাঠাগার এর সাধারণ সম্পাদক কাজল শর্মা, কুষ্টিয়া নারী উদ্যোক্তার প্রতিষ্ঠাতা মো: খাইরুল বাশার তৌহিদ, স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সংগঠক এনামুল রহমান রাব্বী, কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০ এর সভাপতি এনামুল হক, সুপ্তহাসির সংগঠক জীবন আহমেদ ও সুমাইয়া রহমান, ব্রাইট ফিউচার এসোসিয়েশনের সভাপতি তালহা যুবায়ের সায়েম, সাধারণ সম্পাদক মো: মাহফুজ উল আলম, সেফ খাজানগর ফাউন্ডেশনের সংগঠক শেখ সিহাব ও আল রোহানসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/