থানাপাড়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত গতকাল ৯ নভেম্বর ২০২৬ তারিখে দুপুর আনুমানিক ১ টার সময় নিজ বাসার নিচে জাকিয়া নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ইমন ইসলাম নামের এক তরুণ আহত শিক্ষার্থী এবং অপরাধী দুইজনই এসএসসি-২০২৭ সালের পরীক্ষার্থী। ইমনকে গতরাতেই আটক করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার যেনো পুনরাবৃত্তি না ঘটে এবং এই ঘটনার অপরাধীর যেনো যথাযথ শাস্তি হয় সেই দাবিতে আজ ১০ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ৫ টায় কুষ্টিয়া মডেল থানার সামনো একটি মানববন্ধনের আয়োজন করে তরঙ্গ-Taranga। এতে কুষ্টিয়া জেলার সকল পেশার সক বয়সের সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন। উপস্থিত সবাই দোষীর দৃষ্টামূলক শাস্তি দাবি করেন। শুধু এই ঘটনার বিচার না, এর মূলে কিশোর গ্যাংয়ের যেই দৌরাত্ম্য রয়েছে তা নির্মুল করতে হবে। এমনটাই দাবি করেন উপস্থিত সকলে। বর্তমান সমাজে নৈতিক মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে সেই বিষয়ে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠান সব জায়গা থেকে নৈতিক মূল্যবোধের শিক্ষা ছড়িয়ে দিতে হবে।
বিস্তারিত...