• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা

মজুরি বোর্ড গঠন, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

Reporter Name / ৫২ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের দাবি পূরণ হওয়ায় শ্রমিকদের রাস্তা ছেড়ে কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। দ্রুততম সময়ের মধ্যে বোর্ডের সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে নতুন মজুরি নির্ধারণে ছয় সদস্যের বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানের নেতৃত্বে এ মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার।

শ্রমমন্ত্রী বলেন, শ্রম আইন অনুযায়ী ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। রোববার থেকেই বোর্ডের কার্যক্রম শুরু হবে। দ্রুততম সময়ের মধ্যে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করে শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

মজুরি বোর্ড গঠনের ঘোষণার পরও একটি মহল শ্রমিকদের রাস্তায় নামিয়েছে বলে অভিযোগ করেন মন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের আন্দোলনে বাইরের ইন্ধন থাকতে পারে। ডিসেম্বরকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যে চেষ্টা চলছে, এর সঙ্গে শ্রমিকদের রাস্তায় নামানোর ঘটনার যোগসূত্র রয়েছে।

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন করা হয়েছে। তাই শ্রমিকদের কাজে ফিরে যাওয়া উচিত। বোর্ড দ্রুততম সময়ের মধ্যে নতুন মজুরি ঘোষণা করবে।

এর আগে গত শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন শ্রমমন্ত্রী।

শ্রমিক নেতাদের উত্থাপিত দাবিগুলো প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের বক্তব্যের বিষয়ে সরকারের করণীয় রয়েছে। আলোচনার ভিত্তিতে দাবিগুলো নিয়ে কাজ করা হবে। শিল্পকারখানা রক্ষার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়াও পূরণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/