• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা

রাতে বার্সা-রিয়াল মহারণ, ইতিহাসের হাতছানি

Reporter Name / ৩৩ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ঐতিহ্য আর মর্যাদার মহারণ এল ক্লাসিকোতে আজ মুখোমুখি হচ্ছে স্পেনের দুই পরাশক্তি। মুখোমুখি লড়াইয়ে দুই দলের জয় সমান। এবার এক জয়েই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে ইতিহাস গড়ার হাতছানি বার্সেলোনার সামনে।

লা লিগায় সবগুলো ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। অপরদিকে আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল বেতিসের কাছে হের পয়েন্ট টেবিলে তিনে হোসে মরিনিয়োর রিয়াল মাদ্রিদ।

বার্সা তারকা লামিন ইয়ামাল ও রাফিনিয়া বেশ ছন্দে রয়েছেন। লামিন ইয়ামাল ১০ ম্যাচে ১০ গোলের পাশাপাশি ১০টি অ্যাসিস্ট করেছেন। এদিকে রাফিনিয়া লা লিগার ৯ ম্যাচে ১২টি গোল করেছেন। তার ওপরে রয়েছেন শুধু ক্রিস্তিয়ানো রোনালদো (২০১৪-১৫ মৌসুমে ১৬ গোল) ও লিওনেল মেসি (২০১২-১৩ মৌসুমে ১৩ গোল)।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভিনিসিয়ুসকে পাচ্ছেন না রিয়াল মাদ্রিদ। তার বিকল্প হিসেবে ইয়ান দিয়োমান্দে নিজেকে দারুণভাবে প্রমাণ করছেন। সেভিয়ার বিপক্ষে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করিয়ে একবিংশ শতাব্দীতে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে অনূর্ধ্ব-২০ বয়সে এই কীর্তি গড়া প্রথম খেলোয়াড় হন তিনি। ভিনির অনুপস্থিতিতে এল ক্লাসিকোতে এবার বাড়তি চাপ থাকবে কিলিয়ান এমবাপের ওপর।

এল ক্লাসিকোতে গড়ে প্রতি ৭৫ মিনিটে একটি করে গোল করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১২ গোল।

এমবাপের পাশাপাশি চোখ থাকবে ইংল্যান্ডের তারকা জুড বেলিংহামের দিকেও। বার্সেলোনার বিপক্ষে ছয়টি এল ক্লাসিকোতে ছয়টি গোলে সরাসরি অবদান রেখেছেন এই মিডফিল্ডার।

এমবাপে-বেলিংহামের বাইরেও চোখ থাকবে তুর্কি তারকা আর্দা গুলেরের ওপর।

এল ক্লাসিকোয় এবার বাড়তি আকর্ষণ হোসে মরিনিয়োর প্রত্যাবর্তন। ৬৩ বছর বয়সী পর্তুগিজ কোচ বার্সেলোনার বিপক্ষে ২৭টি ম্যাচে ডাগআউটে ছিলেন। এর মধ্যে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে খেলেছেন ১৭টি এল ক্লাসিকো। ২০১০ সালে পেপ গার্দিওলার বার্সেলোনার আধিপত্য ভাঙার লক্ষ্যেই তাকে নিয়োগ দিয়েছিলেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

রিয়ালে মরিনিয়োর প্রথম অধ্যায়ে দুই দলের লড়াই ছিল উত্তেজনায় ভরপুর। বার্সেলোনার বিপক্ষে প্রথম ১০ এল ক্লাসিকোয় জিতেছিলেন মাত্র একটিতে। তবে শেষ পাঁচ ম্যাচে অপরাজিত ছিলেন, জিতেছিলেন তিনটিতে।

এবার মরিনিয়োর লক্ষ্য ভিন্ন। গত দুই মৌসুমে বড় কোনো শিরোপা জিততে পারেনি রিয়াল। সেই পরিস্থিতিতে চলতি মৌসুমে দায়িত্ব নেওয়া মরিনিয়োর সামনে দলকে আবার শিরোপার লড়াইয়ে ফেরানোর চ্যালেঞ্জ।

নিজেদের প্রস্তুতির কথা বলতে গিয়ে মরিনিয়ো মনে করিয়ে দিয়েছেন, ফ্লিকের তুলনায় তার হাতে সময় কম। বার্সেলোনার কোচ ২০২৪ সালে দায়িত্ব নিলেও রিয়ালে মরিনিয়ো কাজ করছেন মাত্র কয়েক মাস।

রিয়াল কোচ বলেন, ‘অনেকে আমাদের এমন একটি দল হিসেবে দেখছেন, যার গড়ে ওঠার প্রক্রিয়া অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু ফুটবলে কোনো দলই আসলে পুরোপুরি তৈরি হয়ে যায় না। আমরা একসঙ্গে কাজ করছি মাত্র কয়েক মাস।’

মরিনিয়োর মতে, খেলোয়াড়দের সঙ্গে বোঝাপড়া তৈরি করা এবং দলের খেলার ধরন নির্ধারণের কাজ এখনো চলছে। তাই প্রতিষ্ঠিত দলগুলোর সঙ্গে রিয়ালের তুলনা করাকে ন্যায্য মনে করেন না তিনি।

বার্সা কোচ হান্সি ফ্লিক মরিনিয়োর উদ্দেশে বলেন, দীর্ঘ সময় ধরে বড় বড় ক্লাবে সাফল্য পাওয়ার পেছনে মরিনিয়োর সামর্থ্যই প্রমাণিত হয়েছে। আমি তাকে সর্বোচ্চ সম্মান করি। এত বছর ধরে বড় দলগুলোর দায়িত্ব সামলে ধারাবাহিক সাফল্য পাওয়া মানেই তার গুণগত মান রয়েছে। তিনি প্রতিটি ক্লাবেই সেটা দেখিয়েছেন।

পিএসজির বিপক্ষে হারের ম্যাচ থেকেও শিক্ষা নেওয়ার কথা জানিয়েছেন বার্সা কোচ। তার মতে, দল অনেক ভালো কিছু করলেও কয়েকটি জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে। আমরা ম্যাচটি বিশ্লেষণ করেছি। অনেক কিছু ভালো করেছি, তবে কিছু পরিস্থিতি দেখেছি, যেখানে আমাদের উন্নতি করতে হবে। বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলাটা নিজেদের উন্নত করার ভালো সুযোগ।

এদিকে বার্সেলোনার মাঝমাঠের খেলোয়াড় দানি ওলমো উরুর চোটে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে। চোটের তালিকায় রয়েছেন জুলস কুন্দে, এরিক গার্সিয়া, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও রুনি বার্ডঘিও। অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে রিয়ালের হয়ে খেলতে পারবেন না ভিনিসিয়ুস জুনিয়র। চোটের কারণে অনিশ্চিত রদ্রিগো ও রাউল আসেনসিও।

রোববার রাতের এল ক্লাসিকোর ম্যাচ জিতলে লা লিগার ইতিহাসে প্রথম দল হিসেবে মৌসুমের প্রথম ১০ ম্যাচেই জয়ের রেকর্ড গড়বে বার্সেলোনা। লা লিগার ইতিহাসে প্রথম ৯ ম্যাচের সবকটিতে জেতার রেকর্ড এতদিন ছিল শুধু রিয়াল মাদ্রিদের। ১৯৬৮-৬৯ মৌসুমে এই রেকর্ড গড়েছিল লস ব্ল্যাঙ্কোসরা। চলতি মৌসুমে টানা ৯ ম্যাচ জিতে তাদের স্পর্শ করেছে বার্সালোনা। আজ জিতলেই একভাবে প্রথম ১০ ম্যাচ জেতার রেকর্ড গড়বে কাতালান ক্লাবটি।

শুধু লিগেই নয়, সব প্রতিযোগিতা মিলিয়েও দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। প্রথম ১২ ম্যাচে প্রতিপক্ষের জালে ৫০ গোল করেছে তারা। এর মধ্যে প্রথম ১১ ম্যাচেই জয়ের দেখা পেয়েছে ফ্লিকের দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/