• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা

কুষ্টিয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৩০ কোটি টাকার দরপত্রে অনিয়ম

কুষ্টিয়া প্রতিনিধি / ২৭ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় ৩০ কোটি টাকার দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম, আর্থিক লেনদেন এবং পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর দাপ্তরিক কার্যক্রম ও পূর্ববর্তী কর্মস্থলে দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

আবেদনে বলা হয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কুষ্টিয়া কার্যালয় থেকে গত জুলাই মাসে প্রায় ৩০ কোটি টাকার মোট নয়টি গ্রুপে দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে একটি গ্রুপে নলকূপ স্থাপনের কাজ অন্তর্ভুক্ত ছিল। অভিযোগকারীদের দাবি, দরপত্রের মোট মূল্যের আনুমানিক ৫ থেকে ৬ শতাংশ অর্থ লেনদেনের মাধ্যমে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া হয়েছে। কথিত আর্থিক চাহিদা পূরণ করতে সক্ষম কয়েকজন ঠিকাদারকে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (NOA) দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারীরা দাবি করেন, দরপত্র মূল্যায়ন, ঠিকাদার নির্বাচন ও কার্যাদেশ প্রদানের ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এ জন্য দরপত্র মূল্যায়ন প্রতিবেদন, অনুমোদনসংক্রান্ত নথি, কার্যাদেশ এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়েছেন তাঁরা।

এদিকে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর নিয়মিত দাপ্তরিক উপস্থিতি নিয়েও অভিযোগ উঠেছে। কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ, তিনি অনেক দিন নির্ধারিত সময়ের পরে অফিসে উপস্থিত হন এবং বেলা ৩টার দিকে কার্যালয় ত্যাগ করেন। পাশাপাশি ছুটি গ্রহণ ও অনুমোদনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এসব অভিযোগ যাচাইয়ে ডিজিটাল হাজিরা, হাজিরা রেজিস্টার, ছুটির আবেদন ও অনুমোদনসংক্রান্ত নথি পরীক্ষা করার দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ, নলকূপ স্থাপনসহ বিভিন্ন প্রকল্প সরাসরি জনস্বাস্থ্য ও সাধারণ মানুষের জীবনমানের সঙ্গে সম্পৃক্ত। ফলে এসব প্রকল্পে অনিয়ম বা সরকারি অর্থের অপচয় হলে তা জনস্বার্থের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আবেদনকারীরা তাঁদের আবেদনে আট দফা দাবি তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে—গত জুলাই মাসে আহ্বান করা প্রায় ৩০ কোটি টাকার নয়টি গ্রুপের দরপত্র নিরপেক্ষভাবে তদন্ত, NOA প্রদানের ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি অনুসরণ করা হয়েছে কি না তা যাচাই, সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য গ্রহণ, দরপত্র মূল্যায়ন কমিটির কার্যক্রম পর্যালোচনা এবং নির্বাহী প্রকৌশলীর পূর্ববর্তী কর্মস্থলের অভিযোগ ও বর্তমান দাপ্তরিক উপস্থিতির বিষয়টি খতিয়ে দেখা।

আবেদনকারীদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে তদন্তের ফলাফল ও গৃহীত প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে তাঁদের অবহিত করার অনুরোধ জানিয়েছেন তাঁরা।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী কিংবা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কুষ্টিয়া কার্যালয়ের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/