• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ

জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা থেকে কুষ্টিয়ায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে সম্মিলিত সামাজিক জোট। এরই ধারাবাহিকতায় জোটের সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনের তৃতীয় দিনে শনিবার (৩১ অক্টোবর) শহরের থানাপাড়া ২ নম্বর ওয়ার্ডের হরিপুর ব্রিজসংলগ্ন এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ডেঙ্গুর ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা, মশার প্রজননস্থল সম্পর্কে ধারণা দেওয়া এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যাভ্যাস গড়ে তুলতে উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। স্থানীয় মানুষের মধ্যে সরাসরি সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ববোধ জাগ্রত করার প্রয়াস চালাচ্ছেন জোটের স্বেচ্ছাসেবীরা।

এদিন ডেঙ্গুর হটস্পট হিসেবে পরিচিত থানাপাড়া ও গড়াই নদীর বাঁধসংলগ্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা থেকে কুষ্টিয়ায় আসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. মো: আব্দুল লতিফ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌহিদ বিন-হাসান এবং পৌর প্রশাসক মো: মিজানুর রহমান।

পরিদর্শনকালে সম্মিলিত সামাজিক জোটের চলমান ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে অবগত হয়ে তাঁরা উদ্যোগটির প্রশংসা করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে সংগঠনের সদস্যদের উৎসাহিত করেন। স্থানীয় পর্যায়ে জনস্বাস্থ্য সুরক্ষায় সামাজিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণকে তাঁরা ইতিবাচকভাবে গ্রহণ করেন।

সামাজিক অংশগ্রহণই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম শক্তি
‘সচেতনতায় হতে পারে ডেঙ্গু প্রতিরোধের অন্যতম হাতিয়ার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মিলিত সামাজিক জোটের এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। জোটের নেতৃবৃন্দ জানান, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের একক দায়িত্ব নয়; বরং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, জমে থাকা পানি অপসারণ এবং নিজ নিজ বাসস্থান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে প্রত্যেক নাগরিককেই এ প্রতিরোধ কার্যক্রমে ভূমিকা রাখতে হবে।

উল্লেখ্য, সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক, দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক প্রকাশক ড. আমানুর আমানের নেতৃত্বে, সমন্বয়ক অ্যাডভোকেট মো: মুহাইমিনুর রহমান পললের সার্বিক নির্দেশনায় এবং সহ-সমন্বয়ক সাদিক হাসান রহিদের তত্ত্বাবধানে গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে গড়াই নদীর বাঁধ এলাকায় সপ্তাহব্যাপী এ সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে আগামী রবিবার থেকে কুষ্টিয়া শহরব্যাপী মাইকিং এবং পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জোটের নেতৃবৃন্দ। স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে এগিয়ে চলছে জনকল্যাণমূলক উদ্যোগ
শনিবারের লিফলেট বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক জোটের জুনিয়র সংগঠক এবং বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো: সানজিদ আহমেদ সিয়াম।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির কার্যনির্বাহী সদস্য মো: শ্যামল হোসেন, মো: সিমান্ত হোসেন, মোঃ হাসিবুল হোসেন, মো: জুলকার নাঈন মারুফ ও মো: ইমাম হোসেন। ব্রাইট ফিউচার এসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ তালহা জুবায়ের সাঈম, সাধারণ সম্পাদক মো: মাহফুজ উল আলম, সহকোষাধ্যক্ষ মো: তাহমিদ বিন সাজীম এবং কার্যনির্বাহী সদস্য মো: আব্দুলাহ সাকিন, মো: রিদুয়ান আহাম্মেদ ও মো: রিজভী আহাম্মেদসহ অন্যান্য স্বেচ্ছাসেবী ও নেতৃবৃন্দ।

সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত অংশগ্রহণে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজের প্রতি তরুণ স্বেচ্ছাসেবীদের দায়িত্বশীলতা ও মানবিক অঙ্গীকারের প্রতিফলন ঘটছে। সম্মিলিত সামাজিক জোটের প্রত্যাশা, প্রশাসন, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টায় কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে একটি কার্যকর সামাজিক সচেতনতা আন্দোলন গড়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/