• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা

মানিকগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

Reporter Name / ২৬ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদ্‌যাপন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) জেলা ও উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে ঘিওর উপজেলার জোকা এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দৌলতপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে যুব উদ্যোক্তাদের সফলতার গল্প, সরকারের যুব উন্নয়ন কর্মসূচি ও যুবকদের করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রশিক্ষিত যুবকদের মধ্যে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজীবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সিংগাইরে সকাল ১১টার দিকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি। সভা সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা বিএনপির সদস্য মো. আলাউদ্দিন, কাদের শিকদার, মিজানুর রহমান ও নারী উদ্যোক্তা শিউলি আক্তারসহ অন্যরা।

আলোচনা সভা শেষে ১৪ জন যুবক ও যুব নারীর মধ্যে ১৮ লাখ টাকার যুব ঋণের চেক এবং ৪০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়। এ ছাড়া প্রত্যাশা হেলথকেয়ার লিমিটেডের উদ্যোগে উপস্থিত যুবক ও যুব নারীদের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা হয়।

অন্যদিকে, সাটুরিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, টেকাব প্রকল্পের আওতায় সাটুরিয়ায় ৪০ জন যুবক ও যুব নারীকে দুই মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া ৩০ জন যুব নারীকে ১৪ দিনব্যাপী নকশিকাঁথা তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পেশার তরুণেরা অংশ নেন। অনুষ্ঠান শেষে সফল যুব উদ্যোক্তাদের মধ্যে যুব ঋণের চেক এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/