• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা

সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

লাগামহীন অনিয়ম-দুর্নীতি দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সিন্ডিকেট তৈরি করে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও সেবাগ্রহীতাদের জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। জমি কেনাবেচা থেকে শুরু করে রেজিস্ট্রি এবং দলিল তোলা পর্যন্ত প্রতিটি পদক্ষেপে এখানে বাড়তি টাকা দিতে বাধ্য করা হচ্ছে সাধারণ মানুষকে। অফিসের কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারীদের সবার পকেট ভারী না করলে এখানে কোনো ফাইল নড়ে না বলে অভিযোগ রয়েছে।

প্রতিদিন দূরদূরান্ত থেকে জমি রেজিস্ট্রি ও বিভিন্ন প্রয়োজনে দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে আসেন সাধারণ মানুষ। কিন্তু অফিসে প্রবেশ করলেই তাদের পড়তে হয় দালাল ও অসাধু চক্রের কবলে। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ফি দিয়ে সেবা পাওয়ার কথা থাকলেও, এখানে অতিরিক্ত টাকা না দিলে দিনের পর দিন ঘুরতে হয়। সামান্য কাজের জন্যও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিল কাঙ্ক্ষিত সেবা। ফলে প্রতিনিয়ত চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, অফিসটির মহুরি এবং বিভিন্ন স্তরের কর্মচারীরা প্রকাশ্যে অতিরিক্ত অর্থ আদায় করেন। এ বিষয়ে এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে জানান, একটি কাজের জন্য মোহরিকে অতিরিক্ত ৪০ হাজার টাকা কেন দিতে হবে—এমন প্রশ্ন করলে উল্টো জবাব দেওয়া হয়। মহুরিরা সাফ জানিয়ে দেন যে, এই টাকার অংশ সাব-রেজিস্ট্রার অফিসসহ বিভিন্ন দপ্তরে ও দলীয় লোকজনের মধ্যে বন্টন করতে হয়। কোথাও দলিল প্রতি ৭ থেকে ৮ হাজার, আবার কোথাও ১০ হাজার টাকা পর্যন্ত বাড়তি নেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভুক্তভোগী জানান, মাত্র ২ কাঠা জমি রেজিস্ট্রি করতেই সরকারি ফির বাইরে অতিরিক্ত ২০ হাজার টাকা গুনতে হয়েছে।

সরকারি নিয়ম অনুযায়ী সকাল থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসের চিত্র সম্পূর্ণ উল্টো। অভিযোগ রয়েছে, এ অফিসে কার্যক্রম শুরু হয় মূলত বিকেল থেকে এবং সাব-রেজিস্ট্রারও ঠিকমতো সময়মতো অফিস করেন না। নির্ধারিত সময়ে সাব-রেজিস্ট্রারকে না পেয়ে এবং দলিল সম্পাদন নিয়ে অনিশ্চয়তায় পড়ে সেবাগ্রহীতারা একরকম চাপের মুখে পড়েন। এই সুযোগটিকেই কাজে লাগায় অসাধু চক্র; বাধ্য হয়ে সাধারণ মানুষ অতিরিক্ত টাকা দিয়ে দ্রুত কাজ শেষ করার পথ বেছে নেন।

এদিকে সেবাগ্রহীতাদের আনীত এসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন দৌলতপুরের সাব-রেজিস্ট্রার। তিনি দাবি করেছেন, দলিল সার্চসহ অন্যান্য প্রক্রিয়ায় যে ফি বা সরকারি রাজস্ব আদায় করা হয়, তা সম্পূর্ণ পে-অর্ডারের মাধ্যমে সরকারি নিয়ম মেনেই নেওয়া হচ্ছে। এর বাইরে বাড়তি কোনো টাকা নেওয়ার বা নেওয়ার সুযোগ রয়েছে বলে তার জানা নেই।

দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে চলা এই নৈরাজ্য ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের একটি দল অফিসটিতে অভিযান চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্র সংগ্রহ করেছে। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, সংগৃহীত দলিলগুলোর সাথে সংশ্লিষ্ট ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলা হবে। সবার বক্তব্য যাচাই-বাছাই শেষে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে, যার ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সিন্ডিকেট ভেঙে দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায় চিরতরে বন্ধ করতে প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/