• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, আটক ১২

নিজস্ব প্রতিবেদক / ৩৬ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সোমবার (২ নভেম্বর) এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

তিনি বলেন, পাসপোর্ট সেবা প্রত্যাশীদের হয়রানি বন্ধে এসআরবি-২-এর একটি আভিযানিক দল আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দালাল চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ১২ জনকে আটক করা হয়। পরে এসআরবির নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অপরাধের মাত্রা বিবেচনায় সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে ১০ দিনের, দুজনকে সাত দিনের এবং চারজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দালাল চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় বাকি পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়।

মেজর মুবীন রহমান তাপস জানান, দীর্ঘদিন ধরে আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় একটি সংঘবদ্ধ দালাল চক্র পাসপোর্ট সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। চক্রের সদস্যরা পাসপোর্টের ফরম পূরণ, সত্যায়ন, কাগজপত্রের ঘাটতি পূরণ, ভুল বা ভুয়া কাগজপত্র তৈরি এবং দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।

এ ছাড়া অনেক ক্ষেত্রে টাকা নিয়েও পাসপোর্ট সরবরাহ না করা এবং জাল কাগজপত্র দেওয়ার মাধ্যমে সেবাপ্রত্যাশীদের হয়রানি করার অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, আগারগাঁও পাসপোর্ট অফিসকে কেন্দ্র করে গড়ে ওঠা দালাল চক্রের বিরুদ্ধে এসআরবি-২-এর অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/