• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা

ভোট বাঁচানোর ডাক দিয়ে রামলীলা ময়দানে INDIA জোট, বিজেপির পাল্টা কর্মসূচি

Reporter Name / ৬১ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 ভারতের ভোটার তালিকা সংশোধন ও নির্বাচনে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনীতি। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রোববার (১ নভেম্বর) দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে সমাবেশ করছে বিরোধী জোট 

‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে কংগ্রেসসহ জোটের বিভিন্ন শরিক দলের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। বিভিন্ন রাজ্য থেকে বিরোধী দলের নেতা-কর্মী ও সমর্থকেরা দিল্লিতে জড়ো হয়েছেন।

সকাল সাড়ে ১১টার দিকে মিন্টো রোডে বিভিন্ন মিছিল এসে মিলিত হতে শুরু করে। সেখান থেকে সম্মিলিত মিছিল নিয়ে রামলীলা ময়দানে যাওয়ার কর্মসূচি রয়েছে।

সমাবেশের আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে উপস্থিত হন প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ, এনসিপির সুপ্রিয়া সুলেসহ বিরোধী জোটের একাধিক নেতা।

কংগ্রেস নেতা শশী থারুর ভোটার তালিকা সংশোধনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, ভোটার তালিকা নির্ভুল হওয়া জরুরি। তবে একজন বা দুজন মৃত ভোটারের নাম থেকে যাওয়ার চেয়ে বিপুলসংখ্যক প্রকৃত ভোটারের নাম বাদ পড়া বেশি উদ্বেগজনক। এতে নাগরিকদের সাংবিধানিক ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের সংসদ সদস্য সঞ্জয় রাউত বলেন, মানুষ সরকার পরিবর্তন চান। সমাবেশে অংশ নিতে আসা ব্যক্তিদের বাধা দেওয়া হলে জমায়েত আরও বড় হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সাগরিকা ঘোষের দাবি, প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিরোধীদের আনা অপসারণ প্রস্তাবের বিষয়ে কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় সাংবিধানিক ও আনুষ্ঠানিক পদক্ষেপ নিতে হবে।

দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশস্থলে প্রায় ৪৫ থেকে ৫০ হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রবেশপথে ধাতব শনাক্তকারী যন্ত্র বসানো হয়েছে এবং প্রত্যেককে তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে হচ্ছে।

এদিকে বিরোধীদের সমাবেশের পাল্টা কর্মসূচি হিসেবে বিজেপিরও মিছিল রয়েছে। সমাবেশের আগে বিজেপির পোস্টার ও ব্যানার ছেঁড়ার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

ভোটার তালিকার স্বচ্ছতা, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং নাগরিকদের ভোটাধিকার রক্ষার দাবিকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশের মাধ্যমে বিরোধী দলগুলো নিজেদের রাজনৈতিক ঐক্য ও অবস্থান তুলে ধরতে চাইছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/