সোমবার (২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত প্রতিবেদনটির সমালোচনা ও প্রতিবাদ জানান তিনি।

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।